কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় শরীয়তপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ৩ টায় পুলিশ হেডকোয়াটার্স হতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা ও বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

উক্ত ভিডিও কনফারেন্সে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box