পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌসুমি ফল তরমুজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং, আঙ্গারিয়া ও বুড়িরহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, ফলের দোকান ও মৌসুমি ফল তরমুজের আড়ত ও দোকান পরিদর্শণ করা হয়।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করা, কৃষি পণ্যে হিসেবে তরমুজের ক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এঁর সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

Facebook Comments Box