শরীয়তপুরে শ্রমজীবী মানুষের মাঝে ১০ম দিনের মতো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার (০২ মে) বিকেল সাড়ে ৫ টায় শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে শ্রমজীবী মানুষের মাঝে নিজেদের তৈরি এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর।
সেই সাথে শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত জেলা ব্র্যান্ডিং লোগো এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো সম্বলিত ধুয়ে পুনরায় ব্যবহার উপযোগী কাপড়ের মাস্কও বিতরণ করা হয়।
‘শৈশব’ ও ‘তারুণ্য’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবারগুলো বিতরণ করে শরীয়তপুর জেলা প্রশাসন।
এছাড়া ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এটি একটি ‘শাণিত শরীয়তপুর’ উদ্যোগ। জনসেবার এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন