শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ডামুড্যায় মৃত্যু হয়েছে এক জনের।

সোমবার ১৯ জুলাই বিকেলে শরীয়তপুরের সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ আল মুরাদ দৈনিক রুদ্রবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নতুন শনাক্ত ১৫৮ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৪০ জন, জাজিরা উপজেলায় ২ জন , নড়িয়া উপজেলায় ২৬ জন, ভেদেরগঞ্জ ২৬জন, ডামুড্যা ৪০ জন এবং গৌসাইরহাটে ২৪ জন। গত ২৫ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। মোট সুস্থ ২৪৩৩ জন।

Facebook Comments Box