আগামী ৭আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে ঘোষণা হলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তারই অংশ হিসেবে নাহিম রাজ্জাক এমপির নির্দেশে ইতোমধ্যে কনেশ্বর ইউনিয়ন যুবলীগ উদীপ্ত যুবকরা বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয় পত্র দেখে নিবন্ধনের কাজ শুরু করেছে।।

নিয়ম অনুযায়ী টিকা গ্রহণ করতে হলে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে নিবন্ধন করতে হয়। কিন্তু এই পদ্ধতির সাথে পরিচিত নন এলাকার অধিকাংশ মানুষ। আবার যারা জানেন লকডাউনের মধ্যে নিবন্ধন শেষে টিকা কার্ড ছাপা করানো নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে তাদের এই চিন্তা দূর করতে শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপির নির্দেশে কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ মাদবর ও সাধারন সম্পাদক ইমরান খান এর নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে কনেশ্বর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। এই ছাত্র সংগঠনটির কর্মীরা গত তিনদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে বিনামূল্যে নিবন্ধন করে দিচ্ছেন। এরপর তারা নিবন্ধন কার্ড ছাপা করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। গত ১আগস্ট থেকে স্বেচ্ছাশ্রমে এমন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। তাদের এমন কর্মকাণ্ড বেশ প্রশংসা পাচ্ছে।।

কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ মাদবর ” দৈনিক রুদ্রবার্তা “কে বলেন, আমাদের প্রিয় নেতা নাহিম রাজ্জাক এমপির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম ইতি মধ্যে শুরু করেছি । আপনারা টিকা গ্রহন করুন, নিরাপদ থাকুন,মাক্স পরুন।

কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইমরান খান ” দৈনিক রুদ্রবার্তা” কে বলেন,প্রতিটি ওয়ার্ডে যুবলীগের কর্মীরা সাধারণ মানুষের সেবা করতে সর্বদা নিয়োজিত থাকবে। এলাকার সকল জনসাধারণকে বলতে চাই টিকা নিয়ে আপনি ও আপনার পরিবারকে সুস্থ রাখুন। আমরা সর্বদাই আছি আপনাদের পাশে।।

Facebook Comments Box