শরীয়তপুরের ভেদরগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

আজ রবিবার পারভীন হক সিকদার এমপি’র নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ দোয়া ও গণভোজের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার।

এ দোয়া ও গণভোজে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আ: মান্নান, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, ন্যাশনাল ব্যাংকের আরএম ইসকান্দার আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আ: রহমান সরদার ও জয়নাল ঢালীসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ প্রমূখ।

মোনাজাত পরিচালনা করেন মুফতি জোবায়ের আহমেদ। দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Facebook Comments Box