শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন হান্নান তালুকদার।
আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে লিয়াকত হোসেন হান্নান তালুকদার বলেন, আমি জন্মসূত্রে একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পালং ও জাজিরার মাটি ও মানুষের কর্মীবান্ধব সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং সদর উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দরা আমার কর্ম ও শ্রম বিবেচনা করে আমাকে আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এজন্য আমি জননেত্রী শেখ হাসিনা, ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আমাকে নৌকা মার্কার প্রতীক দেওয়ায় তৃণমূল পর্যায়ের জনগণ খুশি হয়েছে। আমি যদি নৌকার প্রতীক নিয়ে জয়যুক্ত হতে পারি তাহলে জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো এবং জনগণের কল্যাণ মূলক কাজ করবো। বিশেষ করে যুবসমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনবো। মাদকাসক্তির বিরুদ্ধে সব সময় আমি লড়ে যাব। আমার ইউনিয়নের যেসকল অসম্পন্ন কাজ আছে, তা সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং আমি আমার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের বলবো যে, আমার মাহমুদপুর ইউনিয়নে যে সকল অসম্পন্ন আছে, তা সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এছাড়া ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতাসহ সকল ধরনের ভাতা যেন গরীব ও অসহায় জনগণ ১০০% পেতে পারে, সেজন্য আমি কাজ করে যাব। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হতে পারলে জনগণের সকল ভালো কাজের অংশীদার হবো এবং সকল মন্দকাজ আমার আমার ইউনিয়ন থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এরপর নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন হান্নান তালুকদার মাহমুদপুর ইউনিয়ন-এর সকল জনগণের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং মাহমুদপুর ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কার সমর্থনে কাজ করার সকলকে আহবান জানান ও নৌকা মার্কায় সকলকে ভোট দিতে বলেন।

মন্তব্য করুন