ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিছুর রহমানের বড় ভাই চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: ফায়েজুর রহমান মোল্যা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১-এর চতুর্থ ধাপে অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো: ফায়েজুর রহমান মোল্যা আজ বুধবার (২৪ নভেম্বর) এক প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে আলহাজ্ব মো: ফায়েজুর রহমান মোল্যার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।

এ প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, হাজী গিয়াস উদ্দিন মোল্লা, হাজী নুরুল ইসলাম মোল্লা, হাজী আব্দুল হাকিম মোল্লা, আমিন উদ্দিন মোল্লা, রতন মোল্লা, শামীম সরদারসহ অনেকে।

এ সময় মো: ফায়েজুর রহমান মোল্যা বলেন, আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের জনসমর্থন ও দোয়া নিতে এ প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।আগামী কাল আমি ২৫ নভেম্বর ভেদরগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের নিকট আমার নির্বাচনী কাগজপত্র ও টাকা দাখিল করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এরপর তিনি উপস্থিত সকলকে ২৬ ডিসেম্বর নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের ভোটারকে ভোট দিতে আহবান করেন এবং ভোট প্রার্থনা করেন।

Facebook Comments Box