প্রতি বছরের ন্যায় শরীয়তপুরে আগামীকাল বৃহস্পতিবার ২ ডিসেম্বর ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে “মূল বিশ্ব ইজতেমার নীতি ও আদর্শে গড়া ইজতেমা” শরীয়তপুর আঞ্চলিক ইজতেমা শুরু হতে যাচ্ছে। বুধবার বিকাল থেকেই শরীয়তপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাবলীগের সাথীগণ আসতে শুরু করেছেন। শনিবার ৪ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ আঞ্চলিক ইজতেমা শেষ হবে। এবারের ইজতেমার জায়গা নির্ধারিত হয়েছে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ভূচুড়ার কানারবাজার এলাকায়।
শরীয়তপুর আঞ্চলিক ইজতেমার খিত্তার জিম্মাদার মোহাম্মদ নুরুজ্জামান বেপারী বলেন, আগামী বৃহস্পতিবার ২ ডিসেম্বর ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে নিজামুদ্দিনের তরতীবে শরীয়তপুর আঞ্চলিক ইজতেমা শুরু হতে যাচ্ছে। শনিবার ৪ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ আঞ্চলিক ইজতেমা শেষ হবে। পরে তাবলীগের এ জিম্মাদার শরীয়তপুরের সর্বোস্তরের ধর্মপ্রাণ মুসল্লীদের এ ইজতেমায় শরীক হওয়ার আহবান জানান।

মন্তব্য করুন