শরীয়তপুরে জাজিরা ও পালং উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে ৩১ জানুয়ারী প্রতিটা ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা তদারকি করেন শরীয়তপুর জেলা পুলিশ।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের দিকনির্দেশনায় সোমবার সকাল ৮ টা থেকে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হয়ে আইন-শৃঙ্খলা তদারকি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান সহ শরীয়তপুর জেলার পুলিশের উর্দ্ধতন কর্মকতাগণ ও বহিঃ ইউনিট হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিটা ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সরোজমিনে তদারকি করছেন।

নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করতে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স ও উর্দ্ধতন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন