৭ই মার্চ বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতার তর্জনীর ইশারায় গর্জে উঠেছিল বাঙালিরা।

ইতিহাসের সেই স্মরণীয় দিনকে উৎযাপন উপলক্ষে ৭মার্চ সোমবার সকালে শরীয়তপুরের বিচার বিভাগ কার্যালয়ের সম্মুখস্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আব্দুস ছালাম খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ রেহেনা আক্তার, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত আফরোজা বেগম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম চাঁদনী রূপম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত ঊল্লাহ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশফাক আহমদ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রুমানা আক্তার, সহকারী জজ হুমায়ুন কবির, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী, জিপি এডভোকেট আলমগীর মুন্সি, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর প্রমূখ।

মন্তব্য করুন