শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে (৭ সোমবার) সকালে সখিপুর হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা করা হয়।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ কাইয়ুম পাইক, আলী আকবর পাইক, কহিনুর সুলতানা দোলা, মুজাম্মেল হক মোল্যা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, সখিপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনু সরকার, সাধারণ সম্পাদক সাব্বির মাদবর, সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, শ্রমিকলীগের সভাপতি শাহান সরদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।

Facebook Comments Box