জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

জেলাপ্রশাসন ও এসডিএস এর যৌথ আয়োজনে কিশোর-কিশোরী ও যুব ক্লাবের সদস্যদের অংশগ্রহণেপ বৃহস্পতিবার (১৭মার্চ) শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুল মাঠে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অপতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box