কুড়াশী তৈয়্যবিয়া কওমিয়া মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন।
এ সময় বক্তব্যকালে তিনি পৌরবাসীসহ সকলের মঙ্গল কামনা করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, শাইখুল হুফফাজ হাফেজ মাওলানা শওকত আলী। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল কালাম বেপারীর সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর সঞ্চালনায় দোয়ার পূর্বে মাহফিলে বয়ান পেশ করেন, মুফতি ফেরদৌস আহমদ ও মাওলানা নূরে আলম সিদ্দিকী। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণি পেশার মুসুল্লীগণ।

মন্তব্য করুন