শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করলেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সোমবার ১৯জুন সকাল ৯টায় জেলকোড বিধি-৫৫ মোতাবেক নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে তিনি কারাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া, অতিরিক্তি পুলিশ সুপার তানভীর হায়দার শাওয়ন, জেল সুপার মোঃ নেসার আলম, জেলার মোঃ দিদারুল আলম, ডেপুটি জেলার রাকিব হাসান ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমূখ।

পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। কারাগারে খাবারের মান ও কারা অভ্যন্তরের কয়েদিদের সুবিধা-অসুবিধাসহ নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি হাজতবাসীদের সঙ্গেও তাদের সমস্যার বিষয়ে কথা বলেন।

Facebook Comments Box