শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী সকলের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় তিনি বলেছেন, শরীয়তপুরের মাটি বঙ্গবন্ধুর ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার ঘাটি। আমরা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত ও ভুল বোঝাবুঝি করতে দিবো না। এই ভুল বোঝাবুঝি যে করবে, দ্বিখণ্ডিত করার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে আওয়ামী লীগ থেকে বিদায় করব।
রবিবার ২৩ জানুয়ারি সকাল ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, আমাদের কার্যনির্বাহী কমিটি দীর্ঘ তিন ঘন্টার মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে আর কোন দলীয় প্রতীক থাকবে না।হোক সেটা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ অথবা সিটি কর্পোরেশন নির্বাচনে। তবে স্থানীয়ভাবে নিশ্চয়ই আপনাদের মতামত নিয়ে প্রার্থিতা ঘোষণা করবো। আর এর আগে কেউ অনুগ্রহপূর্বক পক্ষপাতিত্ব করবেন না।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র এড. পারভেজ রহমান জন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খানসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌরসভার আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন