শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমারের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাদি মুহাম্মদ শাহ পরান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার শাওন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: কামরুল হাসান ও পাবলিক প্রসিকিউটর মির্জা হযরত আলী প্রমুখ।

Facebook Comments Box