শরীয়তপুর প্রতি বছরের মতো জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে আন্তর্জাতিক মানসম্পন্ন পেট্রোম্যাক্স এলপিজি রিটেইলরস্ মিটের আয়োজন করা হয়।
শনিবার ৯ মার্চ চিকন্দি ফুড পার্কে জেলার বিভিন্ন উপজেলা থেকে টেরিটরি থেকে আগত রিটেইলারদের নিয়ে সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যবসাকেন্দ্রিক আলোচনা, পরামর্শ, ভবিষ্যৎ দিকনির্দেশনা,উন্নত খাবার এবং র্যাফেল ড্রর মাধ্যমে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে আব্দুল মালেক মাঝি ফিলিং এন্ড এলপিজি স্টেশন এর প্রোপাইটার শহীদুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনালস সেলস ম্যানেজার মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক মার্কেটিং অফিসার আসিফ আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শরীয়তপুর ও মাদারীপুরের মার্কেটিং অফিসার মোঃ আল আমিন। অনুষ্ঠানে পেট্রোম্যাক্স এলপিজির গুণগতমান বক্তব্য তুলে ধরে বলেন, মেসার্স এম এ মালেক মাঝি ফিলিং পেট্রোম্যাক্স এলপিজি এর এক্সক্লুসিভ ডিলার। মাত্র কয়েকটি গ্যাস সিলিন্ডার নিয়ে ছোট খুচরা বিক্রেতা হিসাবে যাত্রা শুরু করে। সময়ের সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এখন পেট্রোম্যাক্স এলপিজি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। এসপ্তাহে তারা পেট্রোম্যাক্স এলপিজির সাথে তাদের অনুপ্রেরণার গল্পগুলি শেয়ার করার জন্য অন্যান্য রিটেইলারদের নিয়ে রিটেইলরস্ মিটের আয়োজন করেন। যেখানে আলোচনায় উঠে আসে গ্রাহকদের সুরক্ষা ও পরিসেবায় আমাদের লক্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাঁরা। পেট্রোম্যাক্স এলপিজি সেক্টরে পরিবর্তন আনতে চায় তাদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা, অর্থনৈতিক সামর্থ্য, দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থা এবং ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার কেন্দ্রিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে।
এবিষয়ে আব্দুল মালেক মাঝি ফিলিং এন্ড এলপিজি স্টেশন এর প্রোপাইটার শহীদুল ইসলাম পাইলট বলেন, আজকের অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয়েছে। এবং কে পুরুস্কার পেলেন,আর না পেলেন, সেটা বড় বিষয় না। যে হয়তো আজ লটারিতে পুরুস্কার পাননি। আপনার কষ্টে অর্জিত পরিশ্রমি হতে পারে এই লটারির চেয়ে বেশী মূল্যবান। কারণ আমি মনে করি লটারিটা মূল ভাগ্য পরিক্ষা না। কেউ ভাগ্য খেলায় গিয়ে পায়। আবার কেউ পরিশ্রম গিয়ে হাজার গুণ বেশী লাভবান হয়। আমরা প্রতিদিন লটারি মতো প্রতিযোগিতা করবো। প্রতিযোগিতার মাধ্যমে আমরা পেট্রোম্যাক্স কি ভাবে প্রথম অবস্থানে নিয়ে যেতে পারি। সেই প্রতিযোগিতার মধ্যদিয়ে আমরা লাভবান হতে পারি অথবা অর্জন করতে পারি। এটা আমি প্রত্যাশা রাখবো। এসময় তিনি ন্যাশনালস সেলস ম্যানেজার মজিবুর রহমান সম্পর্কে উপস্থিত সবাইকে বলেন, শরীয়তপুর বাসীর জন্য গর্ব যে, আন্তর্জাতিক মানের একজন মার্কেটিং কর্মকর্তা যিনি পেট্রোম্যাক্সের মূল দায়িত্বে আছেন। এটাও আমরা গর্ববোধ করি। তাই আমরা চাই, পেট্রোম্যাক্সে এলপিজি গ্যাস আমরা বেশী-বেশী বিক্রি করি। এখানে যাতে বিদেশি সহ যে মূল মালিক তারও যাতে এখানে আসে এই কামনা প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

মন্তব্য করুন