নানান আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন, বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন মধ্য দিয়ে শরীয়তপুর শহরে সময় দিবসের কার্যক্রম শুরু করা হয়।


শরীয়তপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাফেজ ক্বারী শওকত খানের কোরআন তেলাওয়াত ও সুভাষ চ্যাটার্জি গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি সরদার এম নাসির উদ্দিন কালু।

পালং ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ মাহবুবুর রহমান তালুকদার, ভূচূরা মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার ইদ্রিস আলী।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ কোন সমবায় সমিতি নির্বাচন করা হয়নি এবং পূরস্কার দেয়া হয়নি। এরপর ১০ টি সমবায় সমিতির নেতৃবৃন্দের মাঝে ফলের ( আমের) চারা বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন
জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক
মুহাম্মদ ইফতেখারুল চৌধুরী।

Facebook Comments Box