শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইট ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহিষ কান্দি গ্রামের ইট ভাটা মালিক জসিম মাদবরকে এ অর্থদন্ড দেন।
এ সময় ইউএনও সাব্বির আহমেদ বলেন, ভেদরগঞ্জ উপজেলায় কোন অবৈধ কার্যক্রম চলবে না। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, নদীতে অবৈধ ড্রেজার, বাল্যবিবাহ, মাদক সেবন বা ব্যবহারের মতো ঘৃণ্য অপরাধের জন্য তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন। অপরাধ নির্মূূলে প্রশানের পাশে থাকুন।

Facebook Comments Box