শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৬ জানুয়ারি বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার জনাব শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনমহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক রাফিয়া ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজ
সিনিয়র শিক্ষক মো. বোরহান মিয়া।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মাহমুদা খানম, জালাল উদ্দিন খান, আফরোজা আক্তার, মো. খোরশেদ আলম ও সবিতা হালদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।

উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাল্যবিবাহ ও যৌতুক, মাদকের ভয়াবহতা, মানবপাচার, কিশোর গ্যাং ও ইভটিজিং, সন্ত্রাস ও নাশকতা , গুজব ও অপপ্রচার, ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার প্রভূতি বিষয় আলোচনা করেন।

Facebook Comments Box