জুলাই গণ-অভ্যত্থানে শহিদ ও আহত ৯৭ পরিবারের মাঝে জেলা প্রশাসক শরীয়তপুর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসলাম হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ।
জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে শহিদ ও আহত পরিবারের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনিসহ ১৭ প্রকার সাগ্রী। এছাড়াও প্রত্যেককে যাতায়াত বাবদ এক হাজার করে টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের পাশে সরকার সবসময় আছে। আমাদের সামর্থ্যানুযায়ী আগামী দিনেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্যাগী পরিবারগুলোর কষ্ট লাঘবে প্রচেষ্টা অব্যাহত রাখব।

মন্তব্য করুন