শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার ইসলামি সমমনা দলের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

১৫ জুন রবিবার বেলা ১২টায় জেলার সদর উপজেলা দুবাই প্লাজার চিকন্দি ফুড পার্কে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহম্মদ ওসমানী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
এসময়ে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম লিডার মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলনের সভাপতি এস.এম. আহসান হাবীব, শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি খবির উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ইদরিস কাসেমী,মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, জামায়াতে ইসলামীর কে.এম. মকবুল আহমদ, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা মুঈনুদ্দিন কাসেমী, হাফেজ দবির হোসেন শেখ, মাওলানা মুসলিম উদ্দিন,সহকারী সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইকবাল হোসেন, পৌরসভা সাধারণ সম্পাদক মাওলানা সুলতান আহমদ, এস.এম. ফারুক হোসেন সহ শরীয়তপুর জেলার সমমনা ইসলামি দলের জেলা উপজেলার নেত্রীবৃন্দ।
এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে এবং আগামী নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোঐক্য বদ্ধ হয়ে কাজ করে শরীয়তপুর জেলায় ইসলামি শক্তির বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

Facebook Comments Box