বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শরীয়তপুর জেলা শাখার উদ্দ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিনশতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত আয়োজনটি ০২ আগষ্ট ২০২৫ শনিবার শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ৮:৩০ মিনিটে জেলা সভাপতি সাখাওয়াত কাউসারের পরিচালনায় ও জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাউসারের সঞ্চালনায় কুরআন তেলওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে ক্রেস্ট ও গিফট প্যাকেজ তুলে দেয়া হয়।
উক্ত আয়োজনে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
তোমাদের আজকের এই অর্জন ভবিষ্যৎ পথ চলার উন্মোচিত পথ। আজকের অর্জনই শেষ অর্জন নয় তোমাকে সর্বদা এই পরীক্ষার মতো বিভিন্ন কর্মে পরিশ্রম করে যেতে হবে। আমাদের দেশে ভালো মানুষের সবচেয়ে বড় অভাব, জাতির বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, জাতির সম্পদ বিদেশে পাচার হচ্ছে। এদেশের মানুষ সরকারী সুবিদা পাচ্ছেনা। এগুলো কিন্তু কোনো অশিক্ষিত মানুষ করছেনা। তাই আমাদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা দরকার। আমাদের জীবনের সফলতার যে মানদন্ড কি শুধু এ+ প্রাপ্তি। মানুষের জীবনের শেষ সফলতা হলো মৃত্যুর পরে। আমাদের সেই জীবনের প্রস্তুতি নেয়া দরকার।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মোহাইমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ড. মোশারফ হোসেন মাসুদ, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারী মহিউদ্দিন খান। সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের। এবং সাবেক শরীয়তপুর জেলা সভাপতি মো: শহিদুল ইসলাম, দেওয়ান সিদ্দীক আহমেদ, মো: মোজাম্মেল হক, এ্যাডভোকেট রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ছাত্রকল্যাণ ফোরামের বর্তমান সভাপতি আসিফ ইমাম, সেক্রেটারি আবু দাউদ এবং ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন