“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপপরিচালক উম্মে হাবিবার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমীন, সাংবাদিক মজিবুর রহমান এবং জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী যোদ্ধারা। সভা পরিচালনা করেন সহকারী পরিচালক ফারুক হোসেন।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয় এবং সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একইদিন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস-এর উদ্যোগে শহরে পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সকল কর্মসূচির মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়।

Facebook Comments Box