“বাঁচবে কৃষক, বাঁচবে দেশ – গড়বো মোরা সোনার দেশ” এই স্লোগানকে সামনে রেখে শরিয়তপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দি এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম উখবাহ । সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ বায়েজিদ মালত ।

তিনি তার বক্তব্যে বলেন, “কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

বক্তারা তাদের বক্তব্যে কৃষকদের দুর্দশা নিরসন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সার ও বীজের সহজলভ্যতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বান্ধব নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা শেয়ার করেন। তারা একমত হন যে, কৃষিকে অগ্রাধিকার না দিলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে কৃষকদের জন্য কিছু দিকনির্দেশনা এবং সম্ভাব্য সহযোগিতা পরিকল্পনা ঘোষণা করা হয়।

Facebook Comments Box