শরীয়তপুর পৌরসভা ও সদর উপজেলার তালিকাভূক্ত ভিক্ষুকদের পূনর্বাসনের লক্ষ্যে ২৪ নভেম্বর শনিবার জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুকদের কর্মসংস্থানে আর্থিক ও অন্যান্য সহায়তার প্রদানের জন্য সমন্বয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ উদ্বুদ্ধকরণ সভায় সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: কামাল হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভিক্ষুকরা।
এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের ভিক্ষাবৃত্তি পেশা থেকে মুক্ত হয়ে কর্মের মাধ্যমে পেশা বাছাই করার জন্য ভিক্ষুকদের উদ্বুদ্ধ করেন। এজন্য উপস্থিত ভিক্ষুকদের নিয়ে তাদের মতামত যাচাই করে সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে কর্মের মাধ্যমে পেশা বাছাই করার জন্য উদ্বুদ্ধ করেন এবং সবাইকে ভিক্ষাবৃত্তি পেশাকে ‘না’ বলে কর্মের মাধ্যমে পেশাকে বাছাই করার জন্য পরামর্শ দেন।
উদ্বুদ্ধকরণ সভায় প্রায় ৬০ জনের মতো ভিক্ষুক উপস্থিত হয়। এদের মধ্যে মতামত যাচাই করে সদর উপজেলার ২৮ জন এবং পৌরসভার ১৪ জন মোট ৪২ জন ভিক্ষুককে খোপসহ হাস-মুরগী, সেলাই মেশিন, ছাগল পালন ও জমি লিজ বাবদ অর্থ প্রদানের জন্য বাছাই করা হয়। এবং এ পেশায় যে অর্থের প্রয়োজন হবে তা সরকারিভাবে বরাদ্দের আশ^াস প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন