নতুন বাংলাদেশ গঠন, সচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা এবং একটি নতুন রাজনৈতিক রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মডেল মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের পূর্ব মাথায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, “নতুন একটি বাংলাদেশ গড়তে এবং সচ্ছ ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার জন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। আগামী ১২ তারিখে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানাই।”
এ সময় আরও বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ছাড়াও খেলাফত মজলিসের নেতা মোসলেম উদ্দিন, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কেএম মকবুল হোসেন এবং জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব হাশেমী।

মন্তব্য করুন