শরীয়তপুরের কৃতি সন্তান ওবায়দুল হোসেন শুভ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ওবায়দুল হোসেন শুভ ছাত্র ও যুবরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, বিভিন্ন সামাজিক ও গণমুখী কর্মসূচি বাস্তবায়ন এবং তরুণদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকার জন্য তিনি সংগঠনটির মধ্যে একজন পরিশ্রমী সংগঠক হিসেবে পরিচিত।
কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ায় শরীয়তপুর জেলাজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন শুভ বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তরুণদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন