শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে ২০১৯ ইং সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।
বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, ছয়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মীর মামুন, আব্দুর রাজ্জাক সেতু বাস্তবায়নের আহবায়ক মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, অভিভাবক সদস্য মোঃ আজাদ সরদার, সহকারী শিক্ষক মাস্টার শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা পায়েল সিকদারসহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮৯ জন পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করেন, মোহনা টি.ভি ও মানবজমিন, সি.এন.এন এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।
উল্লেখ্য মনুয়া আহলে সুন্নাহ দাখিল মাদ্রাসার, ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ৯৫ জন পরীক্ষার্থীদের মাঝে সামগ্রী বিতরণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন