শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, সাপ্তাহিক শরীয়তপুর বার্তার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল ঢাকার ধানমন্ডি শংকরে ইবনেসিনা হাসপাতালে অপারেশন হয়ে ২১৭ নং কেবিনে ভর্তি আছেন। গত ১৮ ফেব্রুয়ারি সোমবার শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু দলীয় নেতাকর্মী সহ তাকে হাসপাতাল কেবিনে দেখতে যান। তার পাশে বেশ কিছু সময় কাটান ও তার আশু রোগমুক্তি কামনা করেন।
এছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকে দেখতে যান ও তার আশু আরোগ্য কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন