জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্লার হাট বাজারের ব্যবসায়ি ডি.এম মটরস্ এন্ড ইলেকট্রনিক্সের সত্বাধীকারি ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন মোল্লা। রোববার দুপুর ১২টার দিকে ডি.এম মটরস্ এন্ড ইলেকট্রনিক্স আয়োজনে এ আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে অসংখ্য মোটরসাইকেল, অটোবাইক, ভ্যান অংশ নেয়।
পরে সখিপুর বাজার ডিএম মটরস্ দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন করা হয়।
র্যালি, শিশু সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন মার্কেটিং বিভাগের ফাস্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মশিউর রহমান, ফরিদপুর জোনের এড়িয়া ম্যানেজার বিজয় কুমার নাথ, ডি.এম মটরস্ এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক মো. ওয়াসিম আকবরসহ কলেজ-বিদ্যালয়ের শিক্ষার্থী, ওয়ালটনের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মোল্লার হাট বাজারের ব্যবসায়ি ডি.এম মটরস্ এন্ড ইলেকট্রনিক্সের সত্বাধীকারি ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে ওয়ালটন রেফ্রিজারেটরের ১২ বছরের গ্যারান্টি, ইনভার্টার এসির ১০ বছরের গ্যারান্টি ও এলইডি টিভির ৪ বছরের গ্যারান্টি প্রচলিত। এছাড়া কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার ও মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ হাজার হাজার পণ্য ফ্রি দেয়া হয়। গ্রাহক পর্যায়ে প্রচারণার জন্য আনন্দ র্যালি করা আয়োজন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন