শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার
সখিপুরের চরভাগা ইউনিয়নের মাঝি কান্দিতে শশুরবাড়ি থেকে সেলিনার (১৯)নামে এক গৃহবধূ র ঝুলন্ত লাস উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
রবিবার সকাল ৭ টার দিকে চরভাগা মাঝি কান্দি আলম পাটোয়ারীর বাড়ি এ ঘটনা ঘটে।
সেলিনা গোসাইরহাটে আলালপুর ইউনিয়নের মৃত সেলিম গাজীর মেয়ে। সে চরভাগা মফিজুল মন্সী তার নানার বাড়ি থেকে বড় হয়েছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়,আলম পাটোয়ারীর ছেলে জাহিদ পাটোয়ারীর বিবাহিত স্ত্রী ছিলেন সেলিনা। তাদের বিবাহ হয় গত ৪ মাস আগে। তবে বিববাহতে সেলিনার বাবা মা সম্মতি ছিলোনা।
স্থানীয় আলমগীর হোসেন জানায়, সেলিনার শাশুরী জাহানারা বেগম বলে সেলিনার করোনা হয়েছে আবার বলে সে আত্নহত্যা করেছে। কিন্তু প্রতিবেশীরা বলে, জাহিদ পাটোয়ারী প্রায় সেলিনার সাথে ঝগড়া করতেন। গত কাল শনিবার তাদের সাথে খুব বাকবিতণ্ডা হয়। তারপরে জাহিদ পাটোয়ারী বাড়ি থেকে চলে যায়। শাশুরী ও তেমন একটা ভালো জানতোনা তাকে।
এ বিষয় সখিপুর থানা জাহিদ পাটোয়ারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, রবিবার সকাল ৭ টায় আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে যেয়ে সেলিনার ঝুলন্ত লাশ উদ্ধার করি। এ বিষয়ে মেয়ের নানা মফিজুল মুন্সি একটি অভিযোগ দায়ের করে পরে লাশটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠাই। তদন্তের রিপোর্ট আসলে আমরা যথাযথ ব্যবস্থা নিব।

মন্তব্য করুন