শরীয়তপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ৮ মার্চ রবিবার দিবাগত গভির রাতে ডামুড্যা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোক্তার হোসেন পল্টু বেপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডামুড্যা উপজেলার রাম রায়েরকান্দি গ্রামস্থ জৈনক কাসেম বেপারীর বাড়ীর সামনের কাঁচা সড়কের ওপর থেকে তাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোক্তার হোসেন পল্টু বেপারী ডামুড্যা উপজেলার রাম রায়েরকান্দি গ্রামের মৃত আনোয়ার বেপারীর ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ওসি কবিরুল ইসলাম বলেন, মোক্তার হোসেন পল্টু বেপারীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডামুড্যা উপজেলার রাম রায়েরকান্দি গ্রামস্থ জৈনক কাসেম বেপারীর বাড়ীর সামনে কাঁচা রাস্তার ওপর থেকে হাতেনাতে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে ডামুড্যা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। ডামুড্যা থানার মামলা নং-০৩। মোক্তার হোসেন পল্টু বেপারী ডামুড্যা উপজেলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছেন।

Facebook Comments Box