শরীয়তপুর ডামুড্যা উপজেলার বড় সিধিলকুড়া থেকে গতকাল বিকেলে শশুরের সাথে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তারা বেগম (১৮) নামের এক গৃহবধূ।

২ আগস্ট সোমবার শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামে ননদের বাড়িতে ফ্যানের সাথে পাওয়া গেলো তার ঝুলন্ত লাশ।

নিহতের শশুর হাজি মোঃ গিয়াসউদ্দিন বলেন, কালীখোলা ধীপুর গ্রামে ননদের স্বামী ছয়াব উদ্দিন পেদার পূত্র মিজানুর রহমান পেদার বাড়িতে আমরা বেড়াতে আসি। কিন্তু রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পাশের রুমের ভিতর থেকে দরজা আটকানো দেখতে পাই। পরে দরজা ভেঙে দেখি, ঘুমানোর খাটে চেয়ারের উপর ফ্যানে সাথে উড়না প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাই।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার মোঃ ইসমাঈল হোসেন সরকার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলমগীর ফকির জানান, ডামুড্যা উপজেলার সিধিলকুড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে হাজি মোঃ গিয়াসউদ্দিন এর পুত্র মোঃ ফয়সাল (২৬) নামের সাথে ৮ মাস আগে বিয়ে হয় কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সাথে বনিবনা ছিলো না বলে জানান।

ঘটনাস্থলে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী তদন্ত করছেন। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box