জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও তার জেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকীতে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।বুধবার বেলা ১১ টায় ডামুড্যা অফিসাস ক্লাবে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও প্রেসক্লাবের প্রতিনিধিদের নিয়ে ডামুড্যা উপজেলায় প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মসূচী নেয়া হয়। কর্মসূচীতে আগামী ৫ই আগস্ট শহিদ শেখ কামালের প্রকৃতিতে মাল্যদান, দোয়া মোনাজাত, আলোচনা সভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকীতে দোয়া মোনাজাত, মসজিদ-মন্দিরে প্রার্থনা, ৭ জন প্রশিক্ষিত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, যুব উন্নয়ন থেকে ঋণ প্রদান ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার ,ডামুড্যা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ খোকন , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ ,ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তা কাজী রিয়েল, ডামুড্যা উপজেলার ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা ডামুড্যা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমূখ। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক উক্ত প্রস্তুতি মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন