শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়,বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় ডামুড্যা উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । এছাড়াও এ সময় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন মাঝি ,চেয়ারম্যান ডামুড্যা উপজেলা পরিষদ,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ,ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ডামুড্যা উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তা কাজী রিয়েল,ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আল নাহিয়ান, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্লাহ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

Facebook Comments Box