জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি এই কর্মসুচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার ডামুড্যা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ৫০ ও প্রতিটি ইউনিয়নে ৫০ টি ফলদ, বনজ ঔষুধি জাতের বিভিন্ন প্রকারের বৃক্ষের চারা লাগাে না হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার প্রকৌশলী রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সরকারি পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্লাহ, ডামুড্যা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ দায়িত্বরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় দিনটিকে স্মরণ করার জন্য ডামুড্যা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ফাঁড়ি এলাকাতে ফাঁকা ও উচু স্থানে পরিবেশ বান্ধব গাছের চারা লাগানোর জন্য উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বর্তমান রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহোদর। ১৯৭৫ সালের চলতি মাসের ১৫ আগস্টের ওই দিনে দেশি ও বিদেশি কুচক্রি মহল ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর হত্যার সাথে একই দিনে তাকেও নির্মম ভাবে গুলি করে হত্যা করে। তাই জাতীর এই শ্রেষ্ঠ সন্তানের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছেন ডামুড্যা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। শোকের মাস ও করেনাকালীন সময়ের জন্য সীমিত পরিসরে তার জন্মদিনটিকে স্মরণ করা হয়।




মন্তব্য করুন