আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আর তাদের অবদানের কথা জনগণের নিকট তুলে ধরছেন প্রার্থীরা।

ইসলামপুর ইউনিয়নে প্রতিক বরাদ্দ শেষে মাঠে নেমেছে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মোল্লা। তিনি ইউনিয়নে চশমা মার্কা নিয়ে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। নির্বাচন নিয়ে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে আবুল হোসেন মোল্লা বলেন, আমি মো: আবুল হোসেন মোল্লা। আমি এবার ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা হলো চশমা। জনগণের মনোনীত মার্কা হলো চশমা মার্কা।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর একান্ত সহচর প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের সুযোগ্য পুত্র নাহিম রাজ্জাক ইসলামপুর ইউনিয়ন জনগণের সাথে আলোচনা করে আমার চেয়ারম্যান পদপ্রার্থী হতে পরামর্শ দিয়েছেন এবং তার সমর্থন ব্যক্ত করেছেন। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে এ ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। এবং এ ইউনিয়নের উন্নয়নমূলক কাজ শতভাগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া তিনি বলেন, ইসলামপুর ইউনিয়নে যেহেতু শিক্ষার হার কম, শিক্ষার উন্নয়নে আমি কাজ করবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি এ ইউনিয়নের মানুষের সেবা করবো। আমি আশা রাখি ইসলামপুরবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেবে এবং সকল উন্নয়নে শামিল হবে।

Facebook Comments Box