জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় আনন্দ মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে আনন্দ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পারভেজ হাসান।

স্বেচ্ছাসেবী সংগঠন ”আমার রাজ্জাক” এ মেলার আয়োজন করে।

ডামুড্যা উপজেলা নিবার্হী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

এছাড়া সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহিরউল্লাহ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এনামুল হক ইমরানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই আনন্দ মেলা।

Facebook Comments Box