শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ১ জুলাই সকাল ১০টায় ডামুড্যা প্রেসক্লাব হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এক ঘন্টা ভোট গ্রহণ চলে।

নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল , সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মাদ নান্নু মৃধা,কার্যকরী সভাপতি পদে দৈনিক সময়ের বার্তা পত্রিকার এনামুল হক ইমরান, দৈনিক আলোকিত সকাল উপজেলা প্রতিনিধি মাহবুব আলম সিকদার,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কালাম সরদার।

দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ইয়ামিন কাদের নিলয়। নির্বাচনে তিন পদে ছয় জন প্রার্থী অংশগ্রহণ করে। সিনিয়র সাংবাদিক মতিউর রহমান মতিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে। এতে ১২ জন ভোটার নিজেদের ভোট প্রয়োগ করে। কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম খোকন, দৈনিক সময়ের খবর প্রতিনিধি মিতালী সিকদার, বার্তা বাজার প্রতিনিধি রিয়াজুল ইসলাম রিয়াদ, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

Facebook Comments Box