বাঁধন এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
বাঁধন, শরীয়তপুরে সরকারি কলেজ ইউনিট বরিশাল জোন এর সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই মানবিক উদ্যোগে প্রায় ১০০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।
সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর শিক্ষার্থী মুনিয়া বলেন, আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন এই প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রমের আয়োজন হবে।
এসময় একজন স্থানীয় বাসিন্দা জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বাঁধন শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ইউনিটের সভাপতি মোঃশাহরুখ ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করিনি, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময়ই নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।
সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সহযোগী অধ্যাপক পরিমল কৃঞ্চ পাল বলেন, বাঁধন দীর্ঘ ২৮ বছর পারি দিয়েছে। এই ২৮ বছর ধরে সংগঠনটি স্বেচ্ছায় মানবতার জন্য কাজ করে যাচ্ছে। বাঁধন মানবতার কাজে আরও এগিয়ে আসুক।
এসময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর সহযোগী অধ্যাপক পরিমল কৃঞ্চ পাল, ইংরেজী প্রভাষক সোহেল রানা, ইউনিটের সম্মানিত উপদেষ্টা,সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ডামুড্যা এর শিক্ষকবৃন্দ ও ইউনিটের সভাপতি মোঃশাহরুখ ইসলাম সাধারণ সম্পাদক সামিয়া আফরিন ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন