শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আজাহারুল ইসলাম রোববার বিকেলে ডামুড্যা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা করেন। ডামুড্যা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মোঃ আজাহারুল ইসলাম আসন্ন জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন এবং নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জেলার অবহেলিত সেক্টরগুলোতে সুশাসন, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় শরীয়তপুর জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী, ডামুড্যা পৌরসভার আমির আতিকুর রহমান কবির, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আজাহারুল ইসলাম জনগণের সমর্থন কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেন।

Facebook Comments Box