“মাদককে রুখবো, সোনার বাংলা করবো” এই প্রতিপাদ্যকে নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোসাইরহাট উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, এলজিইডি অফিসার দশরথ বিশ্বাস, গোসাইরহাট থানা পুলিশের ওসি (তদন্ত) আঃ মজিদ, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খাইরুল ইসলাম, আরডিও মোঃ পারভেজ আলম, মাধ্যমিক অফিসার মোঃ আসরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, দারিদ্র্য বিমোচন অফিসার গোপাল চন্দ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাহাবুদ্দিন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, মহিলা বিষয়ক অফিসের কাম-কম্পিউটার আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকন, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকরী, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান ও উপজেলা নির্বাহী অফিসের সিএ মোঃ দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদের মাদককে না বলতে হবে। কোন ভাবেই মাদককের সাথে নিজেদেরকে জড়ানো যাবেনা এবং অন্যরা যাতে মাদকের সাথে জড়াতে না পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। “মাদককে রুখবো, সোনার বাংলা করবো” মাদক একটি অসামাজিক ব্যাধি। এই ব্যাধি যাতে আমাদের গ্রাস করতে না পারে এ জন্য সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। তাহলে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করতে পারব।

Facebook Comments Box