শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক ও দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে ২৫ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে শহীদ মিনার চত্বরে স্থানীয় রিসোর্স সেন্টার এবং সড়কে এই দাবীতে মানববন্ধন করেন।
এ সময়ে গোসাইরহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষক সমিতি উপস্থিত থেকে দশম গ্রেড বাস্তবায়নে সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে বলেন ১৩ তম গ্রেডের মূল বেতন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা তা দিয়ে তাদের সারা মাস অভাবে অনেকটা ঋণের বোঁঝা নিয়ে চলতে হয় তাই তারা দশম গ্রেডের আওতায় এনে তাদের জীবন-জীবিকা সংসার পরিবার পরিজনের ভরন পোষণ করে নির্দ্বিধায় চালিয়ে যেতে পারেন বলে তারা সেই দাবি করেন।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, সহকারি শিক্ষক বৃন্দ দশম গ্রেড বাস্তবায়নে দাবিতে স্মারকলিপি আকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে শুনেছি।

মন্তব্য করুন