শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন রাড়ী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আল আমিন কুচাইপট্রি ইউনিয়নের চর মাইজারী গ্রামের বাসিন্দা। চার মাস আগে ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তিনি কিশোরীকে ধর্ষণ করেন। গত ২৫ মার্চ রাতে ঘটনার সময় স্থানীয়রা তাকে আটক করে। সালিশে বিয়ের সিদ্ধান্ত হলেও তিনি তা পালন না করে ভুক্তভোগীকে হুমকি দেন।
এ ঘটনায় বুধবার কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন