শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় শামীমা নামে এক দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে অসুদোপায় অবলম্বনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন ওই ছাত্রীকে বহিষ্কার করেন।
পরীক্ষার কেন্দ্র সচিব মুহাম্মদ জসীম উদ্দিন জানান, রোববার ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরবী ১ম পত্রের পরীক্ষা চলছিলো। এ সময় খলিলুর রহমান সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী শামীমা নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে নকল সহ ধরা পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন তাকে বহিষ্কার করেন।

Facebook Comments Box