নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল ৯ এপ্রিল মঙ্গলবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে মোবাইল কোর্ট কর্তৃক বিসমিল্লাহ ব্রিকস কে বিএসটিআই নির্ধারিত পরিমাপ অপেক্ষা ছোট মাপের ইট তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর মনিটরিং টিম কর্তৃক উক্ত উপজেলার চৌধুরী ব্রিকস কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সঠিক পরিমাপে ইট প্রস্তুত করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Facebook Comments Box