শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বজলুর রশিদ শিকদার, এছাড়াও উপস্থিত ছিলেন জাজিরা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মোঃ মিনহাজুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, বি এম গিয়াসউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সি এম এনামুল হক, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময়ে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ, কাবিং, দৌড়, দির্ঘলম্ফন, চিত্রাঙ্কন সহ ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করা হয়।

মন্তব্য করুন