শরীয়তপুরের জাজিরায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর আওতায় মেধাবী ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই মোঙ্গল বার সকাল ১০ টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম এর সঞ্চালনা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ দৌল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান,
উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, একাডেমিক সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম, জাজিরা বিশ্ববিদ্যালয়ের সগকারী অধ্যাপক একে এম সারোয়ার কবির, আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলী হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খান, কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, পুর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক, সাংবাদিক, মেধাবী কৃতি ছাত্র ছাত্রীবৃন্দ।
আলোচনা শেষে ২০২২ ও ২০২৩ সালের ৩২ জন মেধাবী ও কৃতি ছাত্র ছাত্রীদের সন্মাননা স্বারক ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করেন।

Facebook Comments Box